লন্ডনে খালেদা জিয়াকে স্বাগত জানালেন তারেক রহমান

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৫:১২ পিএম

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান তারেক রহমান।

এর আগে যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার সকাল ৯টা ০৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স  লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। পরে খালেদা জিয়াকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান বিমানবন্দরে উপস্থিত হন।

এ ছাড়া খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদসহ অনেক নেতা-কর্মী উপস্থিত হন।

ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে বিমানবন্দরের চতুর্থ টার্মিনালের রয়্যাল ভিভিআইপি গেট দিয়ে বের হয়ে অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়ার সরাসরি হাসপাতালে যাওয়ার কথা।

এর আগে মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া। এদিন রাত ১০টা ৫১ মিনিটে বিএনপি চেয়ারপারসন বিমানবন্দরে পৌঁছান। তাকে বিদায় জানাতে পথে পথে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছিল। হাজার হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে দলীয় প্রধানকে বিদায় জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত