দানি ওলমো এবং পাউ ভিক্টরের নিবন্ধনের জন্য গত ৪ জানুয়ারি চূড়ান্ত প্রচেষ্টা হিসেবে বার্সেলোনা আপিল করেছিল। তবে লা লিগা এবং স্প্যানিশ ফেডারেশন (আরএফইএফ) তাদের অবস্থান পরিবর্তনে অস্বীকৃতি জানায়। এরপর বার্সা স্পেনের শীর্ষ ক্রীড়া সংস্থা কনসেজো সুপেরিওর দে ডেপোর্টেসে (সিএসডি) আপিল করে। জল ঘোলা হওয়া বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনহা।
যে দানি ওলমো এবং পাউ ভিক্টরকে প্রথম দলে নিবন্ধন থেকে বাদ দেওয়ার ঘটনায় ভবিষ্যতে খেলোয়াড়রা বার্সেলোনায় যোগদানের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে পারেন বলে মনে করেন রাফিনহা। তিনি বলেন, ‘হ্যাঁ, এটি প্রভাব ফেলতে পারে। অবশ্য এ নিয়ে আমি কিছু বলতে পারি না।’ বার্সেলোনা আজ রাতে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপ সেমিফাইনালে মুখোমুখি হবে।
এমন পরিস্থিতিতে তিনি থাকলে যা করতেন সে বিষয়ে রাফিনহা বলেন, ‘যদি আমি অন্য কোনো ক্লাবে থাকতাম এবং এই পরিস্থিতি দেখতাম তাহলে আমিও ভাবতাম এখানে আসাটা সেরা সিদ্ধান্ত কি না। তবে আমি যখন বার্সেলোনায় সাইন করেছিলাম তখন ক্লাবের পরিস্থিতি সম্পর্কে জানতাম। এই জার্সি পরে খেলার সুযোগ দেখেছিলাম এবং শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিলাম। আমি আমার সিদ্ধান্ত নিয়ে একদমই অনুশোচনা করি না।’
মেসির লকার উঠছে নিলামে, সাড়ে ৩ লাখ ডলার থেকে শুরু দাম
‘হোম অর অ্যাওয়ে’, নতুন ফরম্যাটে আসছে সাফ