জাবি ছাত্রদলের আহ্বায়ক বাবর সদস্য সচিব অনিক

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০৭:৩৪ এএম

জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আহ্বায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করতে নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করেছে।

আহ্বায়ক কমিটিতে রসায়ন বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী জহির উদ্দিন বাবরকে আহ্বায়ক ও দর্শন  বিভাগের ২০০১০-১১ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী ওয়াসিম আহমেদ অনিককে সদস্য সচিব করা হয়েছে। ১৭৭ সদস্যের কমিটিতে ৫৬ জনকে যুগ্ম আহ্বায়ক ও ১১৯ জনকে সদস্য করা হয়েছে। নবগঠিত কমিটির কমিটির আহ্বায়ক, সদস্য সচিবসহ অন্তত ৩৫ জনের বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব নেই বলে তথ্য পাওয়া গেছে।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে  আহ্বায়ক কমিটি অনুমোদন করা হলো।’ নবনিযুক্ত আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, ‘দীর্ঘদিনের অচলায়তন ভেঙে আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আমাদের একটি সাংগঠনিক কাঠামো উপহার দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত