নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আয়েশা ঝুলকা। তিনি সালমান খান ও আমির খানের সঙ্গে একাধিক সফল চলচ্চিত্রে কাজ করেছেন। হঠাৎ করেই ক্যারিয়ার থেকে বিরতি নেন তিনি। ‘কুরবান’, ‘জো জিতা ওহি সিকান্দর’, ‘খিলাড়ি’, ‘মেহেরবান’— এমন বিখ্যাত চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন আয়েশা। কিন্তু ক্যারিয়ারের সেরা সময়েই তিনি চলচ্চিত্র ছেড়ে দেন।
আয়েশা ঝুলকার অভিনয় জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পেছনে প্রধান কারণ ছিল তার ব্যক্তিগত জীবন। বলিউড অভিনেতা আরমান কোহলির সঙ্গে তার সম্পর্ক ছিল সে সময়ের খুবই আলোচিত বিষয়। দুজনের প্রেম এবং বিয়ের পরিকল্পনাও ছিল বলে শোনা যায়। তবে সম্পর্কের মধ্যে তিক্ততা ও শেষমেশ বিচ্ছেদ ঘটে।
আয়েশা এক সাক্ষাৎকারে বলেন, ‘ফিল্ম সাইন করা বন্ধ করেছিলাম, কারণ আমি বিয়ে করতে যাচ্ছিলাম, কিন্তু বিয়ের কোনো পরিকল্পনা এখন আর নেই, তাই আমি আবার কাজ শুরু করেছি।’
অভিনেত্রী জানান, তিনি আসলে কখনো বিয়েই করতে চাননি। অতীতে বেশ কিছু সম্পর্ক ছিল ঠিকই। সেসবের অভিজ্ঞতা একেবারেই ভালো নয়। সে কারণে সম্পর্কে আস্থা হারান। বাড়িতে জানান সিদ্ধান্তের কথা। আপত্তি জানায়নি পরিবারও।
জানা গেছে, আয়েশা ও আরমানের প্রেমের সম্পর্কের সময় বিয়ে করার সিদ্ধান্ত ছিল, কিন্তু এরপর আরমান অন্য কারও প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর আয়েশা ঝুলকা চলচ্চিত্রে আরও কিছু পাশর্^ চরিত্রে অভিনয় করেন এবং ২০০৩ সালে নির্মাণ শিল্পের টাইকুন সমীর ভাশীকে বিয়ে করেন। তারা সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নেন।
আয়েশার কথায়, সমীরের সঙ্গে আলাপ হওয়ার পর দুজনের মধ্যে রসায়ন ভালোই মিলে যায়। তবে মা হতে চাইনি কোনো দিনও। জীবনে অনেক কঠিন সময় পেরিয়েছি। আমার মা না হওয়ার সিদ্ধান্ত আমাদের দুজনের। এ নিয়ে কোনো মতবিরোধ নেই।
মাতৃত্বের স্বাদ পাননি, তবে দায়িত্ব কিছু কম নেই তার। গুজরাটের গ্রামসুদ্ধ বাচ্চাদের দত্তক নিয়েছেন অভিনেত্রী। প্রায় ১৬০টি বাচ্চার দায়িত্ব পালন করেন আয়েশা ও সমীর। মাঝেমধ্যেই সেখানে গিয়ে তাদের দেখাশোনা করেন আয়েশা।
বর্তমানে আয়েশা ঝুলকা ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন এবং সম্প্রতি ‘হ্যাপি ফ্যামিলি : কন্ডিশনস অ্যাপ্লাই’ (২০২৩) ওয়েব সিরিজে তার উপস্থিতি ছিল।
২৪ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘বিলডাকিনি’
ন্যান্সির শিক্ষক মেয়ে রোদেলা!
সিগনেচার হিসেবে থাকবে এমন কিছু কাজ করব: সজল 