সাবেক মন্ত্রী গাজী ৩ দিনের রিমান্ডে 

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০৬:২৭ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্কুলছাত্র রোমান হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে জিজ্ঞাসাবাদে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত এ আদেশ দেন।

এর আগে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে জেলা ডিবি পুলিশ। উভয়পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রূপগঞ্জে স্কুল ছাত্র রোমানকে গুলি করে হত্যা করা হয়। ওই মামলায় জেলা ডিবি পুলিশ গোলাম দস্তগীর গাজীকে জিজ্ঞাসাবাদে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত