আর্জেন্টাইন টিকটক তারকা রামিরো বিলবাও। যিনি বিতর্কিত পোস্টের জন্য পরিচিত। সম্প্রতি তিনি আবারও বিতর্কিত কাণ্ড ঘটিয়ে খবরের শিরোনাম হয়েছেন। আর এবার সেখানে জড়িয়ে গেছে ফুটবল মহাতারকা লিওনেল মেসির নাম। যে ঘটনায় জড়িয়ে বিলবাওকে গুনতে হয়েছে আর্থিক জরিমানা।
ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনার রোসারিওর উপকণ্ঠে অবস্থিত বিলাসবহুল আবাসিক এলাকা কেনটাকিতে, যেখানে ফুটবল তারকা লিওনেল মেসির পরিবার বাস করে। বিলবাও জানিয়েছেন, বড়দিনের রাতে পার্টি শেষে তার বাড়িতে পৌঁছে দেয় কয়েকজন। তাদের মধ্য থেকে আবার কয়েকজন সরাসরি ভোর ৬ টায় মেসির দরজায় কড়া নাড়ে।
এলাকাটির নিয়ম অনুযায়ী, যেসব অতিথি অনুমতি নিয়ে প্রবেশ করে, তাদের যেকোনো ভুলের দায়ভার বাড়ির মালিকের উপর পড়ে। ফলে বিলবাওকে ৪ লাখ পেসো (বাংলাদেশি মুদ্রায় ৪৬ হাজার টাকা) জরিমানা করা হয়।
বিলবাও বলেন, ‘আমি খুব বোকামি করেছি। ওরা আমাকে নামিয়ে দিয়েই মেসিকে বিরক্ত করতে চলে যায়।’
বিলবাও আরও জানান, মেসি যখন রোসারিওতে থাকেন, তখন ওই এলাকায় নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। ডেলিভারি কর্মীদের ট্র্যাকার দেওয়া হয়, যাতে তারা মেসির বাসায় না যেতে পারে। এমনকি ড্রোনও বন্ধ করে দেওয়া হয়।
প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের ৮ হাজার রান
পাঠ্যপুস্তক থেকে বাদ সাকিব-সালাউদ্দিন-টেন্ডুলকার