চার বছর পর জ্বললো সাব্বিরের ব্যাট

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০৮:৩৭ পিএম

টি-টোয়েন্টি সাব্বির রহমান সবশেষ ফিফটি পেয়েছিলেন চার বছর আগে। সেটা করোনা কাটিয়ে ওঠা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। বেক্সিমকো ঢাকার হয়ে সেদিন জেমকন খুলনার বিপক্ষে করেছিলেন ৫৬ রান। তারপর থেকেই ফিফটি খরা চলছে তার ব্যাটে। ঝড় তুললেও কিংবা ধারেকাছে গেলেও পঞ্চাশ পূর্ণ করতে পারেননি।

অবশেষে আজ চার বছর পর জ্বলে উঠল তার ব্যাট। সেই ঢাকার জার্সিতেই। এবার ঢাকা ক্যাপিটালসের হয়ে চিটাগাং কিংসের বিপক্ষে খেললেন বিধ্বংসী এক ইনিংস।

৩৩ বলে ৯ ছক্কা ও ৩ চারে ৮২ রান করেছেন সাব্বির। তার ব্যাটে ভর করে ঢাকা দাঁড় করিয়েছে ১৭৭ রানের সংগ্রহ। তিনি ছাড়াও ফিফটি করেছেন তানজিদ হাসান তামিম। ৪৮ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৪ রান। 

কিংসের হয়ে খালেদ আহমেদ ২১ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছে চিটাগাং।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত