‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন গ্রহণ করা হবে না’

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০৯:১৫ পিএম

জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন গ্রহণ করা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মাদারীপুর জেলা বিএনপি আয়োজিত কাউন্সিল উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, স্থানীয় সরকারের ব্যাপারে সরকার একটা কমিশন গঠন করেছে সেই কমিশন কী রিপোর্ট দেয় সেটা আগে দেখতে হবে। বাংলাদেশ এখন শুক্রবারের চেয়ারম্যান বেশি যারা সপ্তাহে একদিন অফিসে বসে তাদের আমরা চাই না আমরা চাই সপ্তাহে পাঁচ দিন অফিস করবে এমন চেয়ারম্যান দেখতে চাই।

তিনি আরও বলেন, সংস্কার করতে এক বছর লাগে না। সরকারের মধ্য যারা বলেন অল্প সংস্কার করলে ২০২৫ সালে নির্বাচন সম্ভব আর বেশি সংস্কার করলে কত সাল পর্যন্ত লাগবে সেটা বলে না। আমি সরকারের উদ্দেশ্য বলতে চাই বেশি সংস্কার হলেও ৬ মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। 

বিএনপি নেতা বলেন, রাজনৈতিক দলের সাথে পরামর্শ করুন তাদের সম্মতি হলে এই সংস্কারগুলো করার জন্য কিছুই দরকার নাই শুধুমাত্র রাষ্ট্রপতির একটি অধ্যাদেশ জারি করে প্রয়োজন অনুযায়ী সংস্কার করা সম্ভব।

মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের সঞ্চালনায় এবং অ্যাডভোকেট জাফর আলী মিয়ার  সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সামা ওবায়েদ, সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান সহ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত