অস্থায়ী ভিত্তিতে ১২ ধরনের পদে ৫২৪ জন নিয়োগ দেবে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, পূর্বাঞ্চল, চট্টগ্রাম। পদগুলো ১৭ থেকে ২০তম গ্রেডের। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত সব জেলার (সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা ছাড়া) স্থায়ী বাসিন্দারা আবেদনের সুযোগ পাবেন। অনলাইনে আবেদন করতে হবে ১২ থেকে ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে।
পদের বিবরণ:
১. পোস্টম্যান
পদ সংখ্যা: ১৯০টি
যোগ্যতা: দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ নিয়ে এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
২. স্ট্যাম্প ভেন্ডার
পদ সংখ্যা: ৩টি
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
৩. ওয়্যারম্যান
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
স্বীকৃত বোর্ড/ইনস্টিটিউট/প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক ট্রেড কোর্সে বি/সি ক্যাটাগরি লাইসেন্সধারী হতে হবে।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
৪. আর্মড গার্ডপদ সংখ্যা: ৫টি
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। অস্ত্র চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
৫. প্যাকার কাম মেইল ক্যারিয়ার
পদ সংখ্যা: ১২৩টি
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
৬. অফিস সহায়ক (এমএলএসএস)
পদ সংখ্যা: ২৩টি
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
৭. গার্ডেনার
পদ সংখ্যা: ৫টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। বাগান পরিচর্যায় অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
৮. পরিচ্ছন্নতাকর্মী (সুইপার)
পদ সংখ্যা: ১১টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
৯. বার্তাবাহক
পদ সংখ্যা: ২টি
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
১০. রানার
পদ সংখ্যা: ১৩১টি
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
১১. বোটম্যান
পদ সংখ্যা: ৩টি
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
১২. নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যা: ২৭টি
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
বয়স: আবেদনকারীর বয়স ১১ জানুয়ারি ২০২৫ তারিখে অবশ্যই সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফি: চার্জসহ ৫৬ টাকা।
আবেদনের লিংক: http://pmgec.teletalk.com.bd