মনীষা কৈরালার বলিউডে অভিষেক হয় ১৯৯২ সালের ছবি ‘সওদাগর’ দিয়ে। রাজকুমার, দিলীপ কুমারের মতো প্রবীণ অভিনেতারাও এতে কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি তার ব্যক্তিগত জীবনের জন্যও অনেক শিরোনাম হয়েছেন।
নানা পাটেকর, ডিজে হুসেন, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ক্রিস্পিন কনরয় এবং প্রশান্ত চৌধুরী সহ অনেকের সঙ্গেই মনীষার নাম যুক্ত হয়েছে। তবে তিনি ২০১০ সালে নেপালি ব্যবসায়ী সম্রাট দাহালকে বিয়ে করেন। কিন্তু ২০১২ সালেই দুজনের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। মনীষা এখন ৫৪ বছর বয়সেও অবিবাহিত।
সম্প্রতি এই অভিনেত্রী একটি পডকাস্টে তার জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেছেন। ক্যান্সারের সঙ্গে তার লড়াই, ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনে সঙ্গীর প্রয়োজনীয়তা নিয়ে কথা বলার সময মনিষা জানান, তিনি নিজের জীবনের মান নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে চান না।
দিল সে খ্যাত এই অভিনেত্রী যখন সঙ্গীহীনতা নিয়ে প্রশ্নের সম্মুখীন হন, তিনি মজার ছলে বলেন, ‘কে বলেছে আমার নেই?’ এরপর তিনি জোক করছেন বলে জানান। তিনি আরও বলেন, ‘হ্যাঁ এবং না, কারণ আমি আমার জীবনে শান্তি স্থাপন করেছি এবং যদি কোনো সঙ্গী আমার জীবনে আসে, তবে আমি কম্প্রোমাইজ করতে চাই না। বরং, সে আমার জীবনের মান বাড়াতে পারলে আমি খুশি হব। তবে আমি আমার বর্তমান জীবন ছেড়ে দিতে চাই না।’
মনীষা আরও জানান, তিনি ভাগ্যে বিশ্বাসী এবং যদি সঙ্গী তার জীবনে আসে, তবে তা স্বাভাবিকভাবেই ঘটবে। তিনি বলেন, ‘আমার জীবন পূর্ণ এবং আমি এখন যে মানের জীবনযাপন করছি, তা চালিয়ে যেতে চাই।’
এই বছর শুরুর দিকে, সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ সিনেমায় তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন মনীষা কৈরালা।
শাহরুখের পর এবার ধূমপান ছাড়লেন আমির খান
ডাস্টবিন থেকে কুড়িয়ে খাবার খেতেন, সেই ভারতী এখন কত টাকার মালিক? 