বছরের শুরুতেই জিমে শরীরচর্চা করতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। তিনি এখন কেমন আছেন, নিজেই জানালেন অভিনেত্রী।
সূত্রের দাবি, পায়ের চোটের জন্য আপাতত সালমান খানের সঙ্গে ‘সিকান্দার’ ছবির শুটিং করতে পারছেন না রাশমিকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন ‘পুষ্পা’ অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, তার ডান পায়ে ব্যান্ডেজ বাঁধা। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলির সঙ্গে রাশমিকা লিখেছেন, ‘নিজেকে নববর্ষের শুভেচ্ছা। জিম করতে গিয়ে চোট পেয়েছিলাম। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে উঠব। কিন্তু সেটা আগামী কয়েক সপ্তাহ, না কি কয়েক মাসের মধ্যে, তা ঈশ্বরই জানেন। সময় মতো ‘থামা’, ‘সিকান্দার’ এবং ‘কুবেরা’র সেটে পৌঁছে যাব।’
একই সঙ্গে তার নতুন ছবির পরিচালকদের কাছেও ওই পোস্টে ক্ষমা চেয়ে নিয়েছেন রাশমিকা। কারণ, তার জন্য ছবিগুলির শুটিংয়ের দেরি হয়ে যাচ্ছে বলেই মনে করছেন অভিনেত্রী।
তিনি লেখেন, ‘তা-ও যদি এর মাঝে আমাকে আপনাদের প্রয়োজন হয়, তা হলে হয়তো সেটের এক কোণে আমাকে শরীরচর্চা করতে দেখবেন।’
রাশমিকা যখন চোট পান, তখন তিনি ‘সিকান্দার’ ছবির শুটিং করছিলেন। খবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর অনুরাগীরা সমাজমাধ্যমে উৎকণ্ঠা প্রকাশ করেন। তবে এবারে অভিনেত্রীর পোস্ট দেখার পর অনেকেই আশ্বস্ত হয়েছেন। অনুরাগীদের একাংশ অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। এক জন লেখেন, ‘এই বছরে আপনার অনেকগুলো ছবির অপেক্ষায় রয়েছি। দ্রুত সুস্থ হয়ে উঠুন।’
যৌনকর্মীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানালেন রুনা খান