ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যার পর স্বামী থানায়

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৪:৪৭ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জে দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগমকে (৩৫) গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী। হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন আজাদ বক্স।

রবিবার (১২ জানুয়ারি) সকালে কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ আলেপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনোয়ারা পৌর এলাকার দক্ষিণ আলেপুর গ্রামের মৃত মন্তাজ মিয়ার মেয়ে।

পারিবারিক কলহ ও পরকীয়ার লিপ্ত থাকার সন্দেহে নিজের দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগমকে হত্যার করেন বলে থানায় স্বীকার করেন স্বামী আজাদ।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘নিজের স্ত্রীকে হত্যার পর থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেছে হত্যাকারী স্বামী। পরে ঘাতক স্বামী আজাদ বক্সকে গ্রেপ্তার করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত