নেত্রকোণায় পুলিশ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম হত্যা মামলায় কিলিং মিশনে জড়িত অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শনিবার (১১ জানুয়ারি) অভিযান পরিচালনা করে পৃথক স্থান থেকে দুজনকে আটক করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- দূর্গাপুর উপজেলার উকিল পাড়া এলাকার শমসের আলীর ছেলে সাজিবুল ইসলাম অপূর্ব (২৬) ও দূর্গাপুর দক্ষিণপাড়ার হাজী আব্দুর রহমানের ছেলে মো. বাকি বিল্লাহ (২৬)।
দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, নিহত এসআই শফিকুল ইসলামের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে পাঁচ থেকে ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পরপরই পিবিআই তদন্ত শুরু করে এবং হত্যাকাণ্ডে জড়িত ২ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গত ৯ জানুয়ারি সন্ধ্যায় নেত্রকোণার দূর্গাপুর পৌর শহরের উকিল পাড়া পানের আড়তের পাশের সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ৩-৪ জন অস্ত্রধারী যুবক অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক যখম করে পুলিশের এসআই শফিকুল ইসলামকে। ঘটনার পরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ নেওয়ার পরামর্শ দেন। পরে সেখানেই মারা যান জামালপুরে কর্মরত পুলিশের এসআই শফিকুল ইসলাম। পরের দিন পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। জামালপুরে কর্মরত শফিকুল ছুটিতে বাড়ি এসেছিলেন।
আরও ৫ মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি নদভী
রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা