রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১০:৩৩ এএম

রাজশাহীতে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে পুঠিয়া বেলপুকুর রেলওয়ে স্টেশনের অদূরে দুর্ঘটনা ঘটে। 

পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী প্রকৌশলী (ইএন) আবদুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, ৭টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আসে।

জানা গেছে, বেলা ১১টা বগি নিয়ে ট্রেনটি যাত্রা করে সকালে। পথে বেলপুকুর এলাকায় এলে মাঝের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর ট্রেনটি থেমে যায়। পরে লাইনচ্যুত বগি ফেলে আরও পাঁচটি বগি নিয়ে ইঞ্জিন বেলপুকুর রেল স্টেশনে গিয়ে দাঁড়ায়। আর রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে আরেকটি ইঞ্জিন নিয়ে আসা হয়। 

অপরদিকে, বেলপুকুর দিক থেকে একটি রিলিফ ট্রেন (উদ্ধারকৃত ক্রেন) নিয়ে আসা হয়। এই ক্রেন দিয়ে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। তবে রাজশাহীর সঙ্গে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ। 

আবদুর রশিদ বলেন, ‘উদ্ধারে রেলওয়ে কর্মীরা কাজ করছেন। খুব দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত