‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে ১৭ সেকেন্ডের এক ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে যশোর শহরের ব্যস্ততম মুজিব সড়কে মিছিল করেন তারা।
১৭ সেকেন্ডের মিছিলের ভিডিওটি আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদের কার্যকরী সদস্য আনোয়ারুল কবীরের ফেসবুক ওয়ালে বিকাল ৩টার দিকে শেয়ার করা হয়।
ভিডিওতে দেখা যায়, মিছিলে ‘আজকের এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া হয়। মিছিলে নেতৃত্ব দেন যশোর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবু।
গত ৫ আগস্টের পর এই প্রথম যশোরে আ.লীগ নেতাকর্মীদের মিছিল করতে দেখা গেল। তবে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক কোনো ধরনের মিছিলের কথা জানেন না বলে জানান।
ডাকসুর গঠনতন্ত্র সংস্কারে ছাত্রশিবিরের ৯ প্রস্তাব