রাত জেগে কাজ করছেন, সুস্থ থাকবেন যেভাবে

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০১:৫৬ পিএম

বর্তমান সময়ে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে অনেকেই নাইট শিফটে কাজ করেন। দিনের বদলে রাত জেগে কাজ করতে হয় তাদের। তবে রাতজেগে কাজ করা বেশ কঠিন।

যদিও একটানা কাজ করতে করতে অনেকেরই অভ্যাস হয়ে যায়। রাতে কাজ করায় অভ্যস্ত হয়ে পড়লেও, এই অভ্যাস একেবারেই শরীরের জন্য ভাল নয়। সুস্থ থাকতে দৈনিক যেটুকু ঘুমের প্রয়োজন, নাইট শিফটে কাজ করলে সেটা হয় না। ঘুমের ঘাটতি নানা রকম শারীরিক সমস্যা তৈরি করে। ঘুমের অভাবে ওজন বেড়ে যাওয়ার পাশাপাশি হরমোনজনিত সমস্যাও দেখা দেয়। দীর্ঘদিন এ ভাবে চললে একটা সময় বড় অসুখ জাকিয়ে বসে।

সুস্থ থাকতে হলে নিচের বিষয়গুলি মাথায় রাখা জরুরি:

১. রাতে কাজের মধ্যে ক্ষুধা পেলে হালকা কিছু খেয়ে নেবেন। এ সময় চিয়া, সয়াবীজ, শুকনো বাদাম, মুড়ি খেতে পারেন। কিন্তু অনলাইনে হুটহাট বার্গার, মোমো, চিকেন ড্রাম বা ভাজাভুজি অর্ডার করে বসবেন না। রাতের খাবারে অতিরিক্ত তেল, মশলা বা চিনি এড়িয়ে চলুন। পানির পরিমাণ ঠিক রাখুন, কিন্তু ক্যাফেইন বা এনার্জি ড্রিংক কম পান করুন।

২. রঙিন শাকসবজি খাওয়া ভীষণ জরুরি। অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ শাকসব্জি যত বেশি খাবেন, শরীর চনমনে এবং চাঙ্গা রাখতে সাহায্য করে। টমেটো, গাজর, স্ট্রবেরি, কমলালেবু বেশি করে খান।

৩. নাইট শিফট থাকলে অনেকেই সঙ্গে করে খাবার নিয়ে যান। কিন্তু কাজের চাপে খেতে খেতে বহু দেরি হয়ে যায়। বেশি রাতে খাবার খেলে হজমের গোলমাল দেখা দিতে শুরু করে। তাতে কাজেও প্রভাব পড়তে পারে। খুব ভাল হয় রাতে যদি হালকা খাবার খাওয়া যায়। সঠিক খাদ্যাভ্যাস মেনে চলুন এবং হালকা কিন্তু পুষ্টিকর খাবার খান। 

৪. পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা এবং প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানোর চেষ্টা করুন। ঘুমানোর জায়গাটি অন্ধকার, শান্ত এবং শীতল রাখুন। ঘুমানোর আগে ক্যাফেইন, অতিরিক্ত আলো, এবং ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার এড়িয়ে চলুন।

৫. আলো এবং পরিবেশের প্রভাব নিয়ন্ত্রণ করা ও কাজ করার সময় যথেষ্ট আলোতে থাকুন। ঘরে পর্যাপ্ত আলো না থাকলে কাজ করতে সমস্যা হয়। নিয়ম মেনে চললে নাইট শিফটের প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত