দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা, আনুশকা শর্মা, কিয়ারা আদবাণী সমসাময়িক প্রায় সব নায়িকারাই এই মুহূর্তে বিবাহিত। যদিও অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এখনও ‘সিঙ্গেল’। বিয়ে নিয়ে তাকে বিভিন্ন সময়ে প্রশ্ন করা হলেও মেলেনি কোনো পোক্ত জবাব।
তবে অভিনেত্রীর প্রেমিকদের নিয়ে বিস্তর চর্চা বলিপাড়ায়। অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্ক থেকে ফারহান আখতারের প্রেমজীবন নিয়ে কম জলঘোলা হয়নি। মাঝে অবশ্য শোনা যায় মুম্বাইয়ের খ্যাতনামী চিত্রগ্রাহকের সঙ্গে প্রেম করছেন তিনি। এবার শ্রদ্ধার ফোনের ওয়ালপেপারে ফাঁস তার প্রেমিকের ছবি।
এমনিতেই মুম্বাইয়ে তারকারা সারাক্ষণই প্রায় ছবিশিকারিদের নজরবন্দি। কোথায় যাচ্ছেন? কী করছেন? তারকাদের সব কিছুই ক্যামেরাবন্দি করতে চান তারা। সম্প্রতি একটি রেস্তোরাঁ থেকে বের হচ্ছিলেন শ্রদ্ধা। এদিন অভিনেত্রীর পরনে ছিল গোলাপি জ্যাকেট, নীল রঙের প্যান্ট। যদিও মুখে রূপটানের তেমন কোনও চিহ্ন ছিল না।
আলোকচিত্রীদের সঙ্গে সামান্য আলাপচারিতা সেরে শ্রদ্ধা যখন গাড়ির দিকে এগিয়ে যান, ঠিক তখনই ছবিশিকারি ক্যামেরায় ফোকাস করেন শ্রদ্ধার ফোনের ওয়ালপেপারের ছবিতে। খুব একটা স্পষ্ট না হলেও অনুমান করা যায় ছবিটি শ্রদ্ধা ও তার চর্চিত প্রেমিক রাহুল মোদীর।
বলিপাড়ার এই চিত্রনাট্যকারের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনও বিবৃতি না দিলেও বিভিন্ন সময়ে নানা আকারে ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। এবার কি তবে সম্পর্কে সিলমোহর দেবেন শ্রদ্ধা?
প্রতারণা মামলায় গ্রেপ্তার নেহা কক্কর? যা জানা গেল 