চুরির সময় চিনে ফেলায় কেয়ারটেকারকে হত্যা, আটক ৩

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:৪১ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দি গ্রামে এক চিকিৎসকের বাড়ি থেকে কেয়ারটেকারের লাশ উদ্ধারের ঘটনায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. আবদুল জলিল।

পুলিশ সুপার জানান, কেয়ারটেকার আব্দুল ওহাব মাতুব্বর হত্যার ঘটনায় সোমবার দুপুরে সন্দেহজনকভাবে আলামিন নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এ সময় তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওহাব মাতুব্বরকে হত্যার কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যমতে পুলিশ অন্য এলাকা থেকে আরও ২ আসামিকে গ্রেপ্তার করে। বাসায় চুরি করেত গিয়ে কেয়ারটেকার চোরদের চিনে ফেলার কারণে তাকে হত্যা করা হয় বলে গ্রেপ্তারকৃতরা জিজ্জাসাবাদে স্বীকার করে। 

নিহত ওহাব মাতুব্বর দীর্ঘদিন প্রবাসী ছিলেন। অবিবাহিত থাকায় বৃদ্ধ বয়সে তার সাথে তেমন কারো যোগাযোগ ছিল না। আসামিরা জানান ওহাব মিয়াকে ১ জানুয়ারি ভোরে হত্যা করা হয়। 

গত বুধবার (৮ জানুয়ারি) রাতে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রাম থেকে প্রয়াত ডাক্তার জামাল উদ্দিন খলিফার বাড়ির কেয়ারটেকার ওহাব মাতুব্বরের (৬৮)  হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ। বাড়ির মালিক জামাল উদ্দিন মারা যাওয়ার পর তার ৩ তলা বাড়িটি ফাঁকা থাকতো। তার দুই মেয়ে ও স্ত্রী পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। ওই বাড়ির দেখভাল করার জন্য ওহাব মাতুব্বরকে বাড়ির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর থেকেই ওহাব মিয়াই একাই ওই বাড়িতে বসবাস করতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত