জাতিসংঘ দূত

নির্বাচনের তারিখ ঠিক করবে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দল

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৭:৪১ পিএম

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন কবে হবে তা নির্ধারণ করবে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো। নির্বাচনের সময়সীমা নিয়ে জাতিসংঘ কিছু বলতে চায় না।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এ দিন পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী।

গোয়েন লুইস বলেন, আজ নির্বাচন কমিশনের সঙ্গেও বৈঠক করেছি। কমিশনের চাহিদা অনুয়ায়ী আমরা সহযোগিতা দেব। এ লক্ষ্যে আমাদের প্রয়োজনীয়তা সমীক্ষা প্রতিনিধিদল কাজ করবে

আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে কারিগরি সহযোগিতা দিতে আগ্রহী জাতিসংঘ বলে জানান তিনি।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত