বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরের ৫৯ জন প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাকে ক্যাডার বহির্ভূত পদে সহকারী সচিব পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এছাড়া তাদের পদোন্নতির পর ওএসডি করা হয়েছে। এখন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নতুন দপ্তরে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে।
পদোন্নতিপ্রাপ্তরা ‘জাতীয় বেতন-স্কেল, ২০১৫’ অনুযায়ী নবম গ্রেডে বেতন-ভাতা পাবেন বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
কবে কারামুক্ত হচ্ছেন বাবর?