ঠাকুরগাঁও সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১২:২১ পিএম

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারি সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ওই ব্যক্তির নাম ও পরিচয় এখনো পাওয়া যায়নি।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বেউরঝারি সীমান্তে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ।

বিজিরি অধিনায়ক জানান, রাতে সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশের চেষ্টা করলে ওই বাংলাদেশিকে আটক করে নিয়ে যায় বিএসএফ। আটক বাংলাদেশিকে ফেরত নেওয়ার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান বিজিবির অধিনায়ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত