ভারতের সঙ্গে উগ্রবাদী আচরণ করে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক।
আজ বুধবার সকালে রাজধানীর প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘২৪ গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ও জাতীয় ঐক্য শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আবুল কাশেম ফজলুল হক বলেন, ‘ভারতের সঙ্গে উগ্রবাদী আচরণ করে দেশের উন্নয়ন সম্ভব নয়। ভারত চারদিক থেকে বাংলাদেশকে ঘিরে আছে। আমাদের বাস্তবতা বুঝতে হবে। কিছু সংস্কার করে কিছু বিষয় সংশোধন করে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ঘোষণাপত্র তৈরি করতে হবে।’
সব ক্ষেত্রে আবেগ দিয়ে কাজ না করে যৌক্তিক বিষয়গুলো সামনে এনে সংকট সমাধানে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানান বাংলা একাডেমির সভাপতি।
সংস্কার প্রতিবেদনের আলোকে গণঅভ্যুত্থানের চার্টার তৈরি হবে: প্রধান উপদেষ্টা
বলিউডে উষ্ণতা ছড়ানো অক্ষয়ের নায়িকা এখন সন্ন্যাসিনী