মন্ত্রণালয় থেকে লিখিত রেজুলেশন না আসা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শাট ডাউন কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে রেজিস্ট্রার অফিস, মেডিকেল সেন্টার, ক্যান্টিন এবং ডিন ও বিভাগীয় অফিসগুলো শাটডাউনের আওতামুক্ত থাকবে ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা জানান উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এ কে এম রাকিব।
তিনি বলেন, আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনী বাস্তবায়ন করবে বলে সম্মত হয়েছে এবং কমিটি গঠন করে তিন কার্যদিবসের মধ্যে সিদ্ধান্তে উপনীত হবে বলে জানিয়েছে। প্রকল্পের সাইট পরিদর্শন করার জন্য সেনাবাহিনীর একটি টিম আগামী রোববার দ্বিতীয় ক্যাম্পাসে যাবে।
তিনি আরও বলেন, এসব তথ্য আমরা জবি উপাচার্যের মৌখিক বয়ানে জেনেছি। কিন্তু কোনো লিখিত ডকুমেন্টস পাইনি। লিখিত রেজুলেশন শিক্ষার্থীদের দাবির অনুকূলে না আসলে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি জানিয়ে দেব।
গাড়ি তল্লাশি করায় হামলা, আহত ৫ পুলিশ