সোনারগাঁ পৌর আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৯:২০ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত গাজী আমজাদ হোসেনকে আদালতে পাঠানো হবে।  

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত