অমর একুশে বইমেলা

১২ প্রকাশকের বরাদ্দ পরিবর্তন করল বাংলা একাডেমি

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১০:৫৭ পিএম

অমর একুশে বইমেলা ২০২৫ পরিচালনা কমিটির ৪র্থ সভা বুধবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বইমেলা পরিচালনা কমিটির সভাপতি ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

সভায় বইমেলার সার্বিক অবস্থা ও প্রকাশকদের অধিকতর অন্তর্ভুক্তি নিশ্চিত করতে স্টল বরাদ্দের বিষয়ে বিস্তৃত আলোচনা হয়। এছাড়াও অন্যপ্রকাশ, আগামী প্রকাশনী, কাকলী প্রকাশনী, পাঠক সমাবেশ, পুঁথিনিলয়, সময় প্রকাশন, জিনিয়াস পাবলিকেশন্স, নালন্দা, শব্দশৈলী, জনতা প্রকাশ (শিশু), ময়ূরপঙ্খী (শিশু) ও বাবুইয়ের (শিশু) ক্ষেত্রে বরাদ্দ পরিবর্তন করা হয়।

এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির পরিচালক ও অমর একুশে বইমেলা ২০২৫ পরিচালনা কমিটির সদস্য সচিব ড. সরকার আমিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত