বাড়বে না হোটেল-রেস্তোরার ভ্যাট, কমতে পারে ইন্টারনেট-ওষুধেও

  • তীব্র সমালোচনার মুখে বাড়তি ভ্যাট আরোপ প্রত্যাহারের সিদ্ধান্ত
  • হোটেল-রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়ছে না, কমতে পারে ওষুধ ও ইন্টারনেটেও
  • এ বিষয়ে আজ বৃহস্পতিবারই প্রজ্ঞাপন জারি করবে এনবিআর
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১১:২৮ এএম

তীব্র সমালোচনার মুখে বাড়তি ভ্যাট আরোপের সিদ্ধান্ত আবারো পরিবর্তন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

যার কারণে হোটেল-রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়ছে না, আগের মতো পাঁচ শতাংশ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আদেশ জারি করবে এনবিআর।

ওষুধ ও ইন্টারনেট সেবাতেও ভ্যাটের হার কমতে পারে বলে এনবিআরের ঊর্ধ্বতন সূত্র থেকে জানা গেছে।

এর আগে গত ৯ জানুয়ারি প্রায় শতাধিক পণ্যের ভ্যাট- সম্পূরক শুল্ক বাড়ানো হয়। এতে, জীবনরক্ষাকারী ওষুধের উৎপাদন পর্যায়ে ভ্যাট ২.৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩ শতাংশ করা হয়। ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করা হয় মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের ওপর সম্পূরক শুল্ক। আর হোটেল-রেস্টুরেন্টের ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়।

তবে ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপের পর থেকেই তীব্র সমালোচনা শুরু হয় দেশজুড়ে। প্রতিবাদ জানান ব্যবসায়ীরা। শুল্ক প্রত্যাহার না হলে ব্যবসা বন্ধ রাখার হুমকিও দেয়া হয়। এরই জেরে বাড়তি ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেয়া হল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত