বিজয়নগরে পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০১:০১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস (৭০৯) আপ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়লেও অন্য কোনো ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বিজয়নগর উপজেলার মুকুন্দপুর রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে মুকুন্দপুর স্টেশনের মাস্টার পরশ আলী শিকদার বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেস ট্রেনটি আজমপুর স্টেশন থেকে ছাড়লে ইঞ্জিন বিকল হয়ে যায়। ইঞ্জিন বিকল অবস্থায় ধীরে ধীরে ৩০ মিনিটে সকাল ১০টায় মুকুন্দপুর স্টেশনে এসে পৌঁছায়। দেড় ঘণ্টা স্টেশনে দাঁড়ানো অবস্থায় আখাউড়া জংশন থেকে নতুন ইঞ্জিন লাগিয়ে সকাল ১০টা ২৭মিনিটে সিলেট অভিমুখে ছেড়ে যায়। এ সময় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত