দিন পাচেক আগে সিলেটে যে দল ২৫২ রান করেছিল, লিটন দাস-তানজিদ তামিমের উদ্বোধনী রেকর্ড জুটিতে তুলেছিল ২৪১, সেই ঢাকা ক্যাপিটালস বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে করলো মাত্র ১৩৯।
সিলেটে পরপর দুদিন শতাধিক রানের পার্টনারশিপ গড়েছিলেন লিটন দাস। ১২৫ করেছিলেন দুর্বার রাজশাহীর বিপক্ষে। এবার প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৩ রানে আউট হয়েছিলেন। আউট হয়েছেন সেই অফ স্টাম্পের বাইরের বল মারতে গিয়ে। এবার বোলার ছিলেন রিপন মন্ডল। আগের ম্যাচে সেঞ্চুরি করা তানজীদ তামিম ঢাকার সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে ৬২ রান করতে তিনি খেলেছেন ৪৪ বল। সাব্বির রহমান ১ ছক্কা মেরেই আউট হয়েছেন ১০ রানে। মোসাদ্দেক সৈকত ১১ বলে ১১ এবং আফগানি ফরমানুনল্লাহ সাফি ১৬ বলে ২২ রান করে আউট হয়েছেন।
স্পিনার তানভীর ইসলাম ৩৯ রানে ৩, ফাহিম আশরাফ ২৩ রানে ২ এবং রিপন মন্ডল, মাহমুদউল্লাহ ও জাহানদাদ খান নেন ১টি করে উইকেট।
