লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। খেলোয়াড় হিসেবে মেসি বার্সেলোনায় ফিরবেন সেই গুঞ্জন বেশ কয়েকবার শোনা গেলেও সেগুলো ছিল ভিত্তিহীন। এবার বলা হচ্ছে মেসি বার্সায় ফিরবেন ধারে খেলতে। আর এটি সম্ভব হবে ইন্টার মায়ামির সঙ্গে মেসির নতুন চুক্তি সম্পূর্ণ হলেই। আদৌ কি নতুন চুক্তি সম্পূর্ণ হলেই মেসি ধারে ফিরতে পারবেন বার্সায়।
বর্তমানে ইন্টার মায়ামির সঙ্গে মেসির যে আছে সেটি শেষ হবে ২০২৫ সালের ডিসেম্বরে। তবে ক্লাব চায় মেসি ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত থাকুক দলে। পাঠকের মনে প্রশ্ন জাগতে পারে, নতুন চুক্তি করলে মেসি কিভাবে ধারে যাবেন বার্সেলোনায়। মেজর লিগ সকারের (এমএলএস) নিয়ম অনুযায়ী, যদি কোনো খেলোয়াড় যুক্তরাষ্ট্রে দুই মৌসুম খেলেন, এরপর সেই খেলোয়াড় মৌসুমের বাইরে অন্য ক্লাবে ধারে খেলতে যেতে পারবেন।
এমএলএসের প্রতিযোগিতা নভেম্বর থেকে মার্চ পর্যন্ত বন্ধ থাকে। সেই সময়ে ইউরোপে মৌসুম চলমান থাকে। এর আগে এমএলএসে খেলে এমন সুবিধা নিয়ে থিয়েরি অঁরি আর্সেনালে ও জ্লাতান ইব্রাহিমোভিচ এসি মিলানে ফিরে গিয়েছিলেন।
স্প্যানিশ পত্রিকা এল নাসিওনাল এর প্রতিবেদন অনুযায়ী, মেসি ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ধারে বার্সেলোনায় যোগ দিতে পারেন। তবে সেই সমীকরণ বাস্তব মনে হলেও মেসির বার্সেলোনায় ফিরে আসার সম্ভাবনা নিয়ে আছে সংশয়।
মেসির বার্সেলোনায় ফিরে আসার পথে আছে বেশ কিছু বাধা।
১. আর্থিক সংকট
বার্সেলোনা বর্তমানে আর্থিক সংকটে ভুগছে। সম্প্রতি দানি ওলমো এবং পাও ভিক্টরকে রেজিস্ট্রেশন করাতে দেরি হয়েছে লা লিগার বেতন সীমার কারণে। আর্থিক সমস্যাই ২০২১ সালে মেসিকে বার্সা ছাড়তে বাধ্য করেছিল।
২. ইন্টার মায়ামির বাধা
ইন্টার মায়ামি মালিক হোর্হে মাস এর আগে স্পষ্ট জানিয়েছিলেন, 'মেসিকে ধারে বার্সেলোনায় পাঠানোর কোনো পরিকল্পনা নেই।' তিনি এও জানান তবু বার্সেলোনা যদি মেসিকে ধারে নিতে চায়, তবে তাদের মেসির বার্ষিক বেতনের একটি অংশ বহন করতে হবে। বার্সার আর্থিক অবস্থা বিবেচনা করলে সেটি অসম্ভবই মনে হবে।
৩. শারীরিক ধকল
২০২৬ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখে মেসিকে বার্সেলোনায় ধারে খেলানোর যে পরিকলম্পনার কথা বলা হচ্ছে, সেটি উল্টো মেসির জন্য ক্ষতির কারণও হতে পারে।
এমএলএসের বিরতিতে ধারে বার্সায় খেললে মেসিকে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত কোনো বিরতি ছাড়া টানা খেলার মধ্যে থাকতে হবে। এর মধ্যে থাকবে ক্লাব বিশ্বকাপ এবং এমএলএসের ব্যস্ত সময়সূচি। বিশ্বকাপের আগে বাড়তি ম্যাচের এমন ধকল নিলে তা মেসির পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে।
তাই প্রশ্ন থেকেই যাচ্ছে আদৌ কি মেসির বার্সেলোনায় ফেরা সম্ভব।
ভারতের ব্যাটিং কোচ হতে ‘তৈরি’ পিটারসেন
ম্যাচ জিতে পাওয়া কোটি টাকা দাবানলে ক্ষতিগ্রস্তদের দান
ম্যানসিটিতে চাপ, ব্যক্তিগত জীবনে সংকট গার্দিওয়ালার
প্রথমবার তৃতীয় রাউন্ডে উঠে সোয়ানতেকের সামনে রাদুকানু
গুগলের সুন্দর পিচাই এবার ক্রিকেট দল কিনছেন