মুখপাত্র জানালেন

শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন কিনা বলতে পারি না

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৫:৪৯ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কি না, সে তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মুখপাত্র জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা, সে তথ্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই। তিনি সেখানে কোন স্ট্যাটাসে আছেন, সেটা ভারত সরকারের বিবেচনাধীন বিষয়।

এ বিষয়ে জানতে চাইলে মুখপাত্র জানান, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে হয়েছে। কোনও মন্ত্রণালয় ও সংস্থা পর্যালোচনা অনুভব করলে, করতে পারে।

ভারতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনারকে অনুমোদনে দেশটি দেরি করছে কিনা, জানতে চাইলে মুখপাত্র বলেন, নিয়োগ প্রক্রিয়ায় দুই থেকে চার মাস সময় লাগে। প্রক্রিয়া অনুযায়ী হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত