কক্সবাজারে টেকনাফের মোচনী রোহিঙ্গা ক্যাম্পে আগুনে শতাধিক বসতঘরসহ নানা স্থাপনা পুড়ে গেছে। এ সময় এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মোচনী নিবন্ধিত ক্যাম্পের পি-৩ ব্লকে এ ঘটনা ঘটে বলে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ কাউসার সিকদার বিষয়টি নিশ্চিত করেন। তবে তাৎক্ষণিকভাবে ওই শিশুর নাম-পরিচয়ের আহতের সঠিক হিসাব নিশ্চিত করতে পারেননি এ কর্মকর্তা।
কাউসার সিকদার বলেন, রাতে টেকনাফের নয়াপাড়া মোচনী নিবন্ধিত ক্যাম্পের পি-৩ ব্লকে জনৈক ব্যক্তির বসতঘরে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। এতে মুহূর্তেই আগুন আশপাশের ঘর ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। এ সময় এপিবিএন পুলিশের পাশাপাশি স্থানীয় রোহিঙ্গারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের অভিযানিক দলনেতা মুকুল কুমার নাথ বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর শুনে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে অন্তত শতাধিক বসত ঘরসহ নানা স্থাপনা পুড়ে গেছে। আগুনের ধংসস্তুপ থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
কুরস্ক থেকে রাশিয়ার ২৭ সেনা আটক করেছে ইউক্রেন