মেডিকেল ভর্তি পরীক্ষায় এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদকে নিয়ে একটি প্রশ্ন করা হয়েছে। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার প্রশ্নে এমনটাই দেখা গেছে। ওই প্রশ্নে জানতে চাওয়া হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আবু সাঈদ কবে শহীদ হন? ২১ জুলাই, ১৬ জুলাই, ১৫ জুলাই ও ২০ জুলাই।
মেডিকেল ভর্তি পরীক্ষার একটি সেটের ৯৮ নম্বর প্রশ্নে আবু সাঈদের প্রসঙ্গটি এসেছে। এর আগে গত বছরের (২২ নভেম্বর) ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপ সহকারী পরিচালক পদের ইংরেজি প্রশ্নে আবু সাঈদকে নিয়ে একটি প্রশ্ন দেখা যায়। ওই প্রশ্নের উত্তরে জানতে চাওয়া হয়, শহীদ আবু সাঈদের গ্রামের নাম কী? যেখানে ৪টি অপশন—পীরগঞ্জ, বাহানপুর, পার্বতীপুর, মহিমাগঞ্জ।
প্রসঙ্গত, আবু সাঈদ ২০০১ সালে রংপুরের জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে মকবুল হোসেন ও মনোয়ারা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। আবু সাঈদ ছয় ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট ছিলেন। কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে গত ১৬ জুলাই রংপুরে গুলিবিদ্ধ হয়ে আবু সাঈদ শহীদ হন।
সুদকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
ফেসবুকে নিজের সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব