হাজারীবাগে ট্যানারির গোডাউনে ভয়াবহ আগুন, উদ্ধার কাজে বিজিবি

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৪:২৫ পিএম

রাজধানী হাজারীবাগে একটি বহুতল ভবনে চামড়ার গোডাউনে লাগা আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার কাজে যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ– বিজিবি। বাহিনীটির ১ প্লাটুন সদস্য উদ্ধার কাজে সহায়তা করছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার বেলা সোয়া ২টার দিকে সাত তলা ভবনটির ৫ম তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে, পরে তা বেড়ে দাঁড়ায় ১০টিতে।

আগুন লাগার কারণ এখনো প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। চামড়ার গুদাম হওয়ায় আগুন নিয়ন্ত্রণের বেগ পেতে হচ্ছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত