আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে তনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে স্বামীকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দেন তিনি। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘সেইম ফ্লাইটে আমরা দুজন, কিন্তু আমি সিটে বসে আর তুমি।’ এতে মন্তব্য করেছেন অসংখ্য মানুষ। তনির ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা তার স্বামীর আত্মার শান্তি কামনায় দোয়া করেন।
এ ছাড়া একই দিন অপর এক স্ট্যাটাসে তিনি স্বামীর স্মৃতিচারণা করে লেখেন, ‘এমন ভালো মানুষ এই দুনিয়াতে আর পাওয়া যাবে না।’
সর্বশেষ স্ট্যাটাসে তিনি স্বামীর উদ্দেশে লেখেন, ‘সকল দায়িত্বের ভার আমাকে দিয়ে তুমি কেন চলে গেলা!’
দীর্ঘদিন ধরে ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন তনির দ্বিতীয় স্বামী শাহাদাৎ হোসাইন। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ভালোবেসে তনি বিয়ে করেন শাহাদাৎ হোসাইনকে। তাদের মধ্যে বয়সের ব্যবধান নিয়ে বিভিন্ন সময় সমালোচনা ও ট্রলের সম্মুখীন হন তনি।
নির্মাতা ডেভিড লিঞ্চ মারা গেছেন