বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ চোরের খনি। দুর্নীতি ,লুটপাট আর মানুষকে দমন নিপীড়ন করা তাদের ধর্ম। হত্যা, গুম, খুন করে আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ধোবাউড়া উপজেলার গোয়াতলা উচ্চ বিদ্যালয়ে গোয়াতলা ইউনিয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে তিনি এ কথা বলেন।
ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আদম আলীর সভাপতিত্বে সমাবেশে কৃষকের বর্তমান সমস্যা, বিএনপির ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরা হয়।
সমাবেশে সম্প্রতি ফাঁস হওয়া শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে এমরান সালেহ প্রিন্স বলেন, দেশের মালিকানা জনগণের কাছ থেকে কেড়ে নিয়ে হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করার পরও যিনি তার অপরাধ খুঁজে পায় না তাকে ফ্যাসিস্ট বললেও কম হয়। জনগণকে হত্যা করে তিনি ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন। এখন তিনি সিম্পেথি নেয়ার জন্য প্রলাপ বকছেন। বলছেন, তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। হত্যা নয়, ছাত্র-জনতা শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলেছিল।
শেখ হাসিনার নির্দেশেই ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, নির্দেশদাতার নামে মামলা না হয়ে কি নিহতের নামে মামলা হবে? প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, গোয়াতলা ইউনিয়ন চেয়ারম্যান জাকিরুল ইসলাম টোটন, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস, ফরহাদ রাব্বানী সুমন, জেলা যুবদলের সহ সভাপতি আবুল কাশেম ডলার, সাবেক ছাত্রদল নেতা আব্দুল মোমিন সুমন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল, সদস্য সচিব কাছুম উদ্দিন, ফারুক হোসাইন, কায়সার রাব্বি আরাফাত, ইমরান হোসাইন, কামরুল হাসান সুমন, জালাল উদ্দীন, হাসান শাহ, মনতাজ উদ্দিন, আবু সিদ্দিক হোসেন, সোলায়মান সরকার, আবু তাহের মাস্টার, আবু তাহের,আনোয়ার হোসেন, এমদাদ হোসেন, আব্দুল জলিল প্রমুখ।
প্রেমিকার ছবি বুকে নিয়েই চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা