রূপায়ণ সিটিতে গজলের মধুর সুরে মুগ্ধ হলেন গ্রাহকগণ
গত শুক্রবার (১৭ জানুয়ারি) রূপায়ণ সিটি উত্তরার আভিজাত্যের প্রতীক স্কাই ভিলার লাউঞ্জে গ্রাহকদের জন্য আয়োজিত হয়েছে স্মরণীয় অনুষ্ঠান – ’দর্দ ভরা গজল নাইট’। প্রখ্যাত বাংলাদেশি গজল সংগীত শিল্পী আরিফুল ইসলাম মিঠুর মধুর কণ্ঠে গাওয়া গজলের সুরে মুগ্ধ হয়েছিলেন উপস্থিত সকলে।
অনুষ্ঠানে তৈরি হয়েছিল মায়াময় পরিবেশ, যেখানে গজলের সুর মন্ত্রমুগ্ধ করেছিল উপস্থিত শ্রোতা দর্শককে।
অনুষ্ঠান শেষে শ্রোতারা জানান, রূপায়ণ সিটি এমন সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে তাদের ব্যস্ত জীবনে নির্মল প্রশান্তির পরশ নিয়ে এসেছে। রূপায়ণ সিটি উত্তরা কেবলমাত্র একটি বাসস্থান নয়, বরং একটি কমিউনিটি, যেখানে সবাই একসাথে সুস্থ, হাসি-খুশিতে সময় কাটাতে পারে।
রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী বলেন, ‘রূপায়ণ সিটিতে আমরা আবাসন ব্যবস্থা ও জীবন ব্যবস্থাকে তুলে ধরছি। মানুষের মনোজাগতিক যে সৌন্দর্য তার বিকাশে আমরা বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় গজলের মতো এক হৃদয়স্পর্শী সংগীত সন্ধ্যা নিয়ে এসেছি আমরা।‘
তিনি জানান, ‘এর আগেও আমরা বাংলাদেশের গর্ব সোনালী আঁশ নিয়ে একটি আয়োজন করেছি। আমরা চাই আমাদের কৃষ্টি, আমাদের অতুলোন জাতীয় সত্তাকে লালন করে বিশ্বের দরবারে তা সফল ভাবে তুলে ধরা ‘
রূপায়ণ সিটির সিইও এম এ মাহবুবুর রহমান বলেন, ‘রূপায়ণ সিটির লক্ষ্য হলো, গ্রাহকদের জন্য একটি সুন্দর এবং স্বস্তিদায়ক জীবনযাপনের পরিবেশ সৃষ্টি করা। স্কাই ভিলা লাউঞ্জে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রমাণ করতে চেয়েছি যে, রূপায়ণ সিটি শুধুমাত্র আবাসন ব্যবস্থা নয়, এটি একটি পরিবার, যেখানে সবাই একসাথে বসবাস করে এবং আনন্দ ভাগ করে নেয়।‘
