বৈবাহিক সম্পর্ক ঠিক রাখার জন্য এবং দাম্পত্যে সুখ-শান্তি বজায় রাখতে আমাদের কিছু না কিছু নিয়ম মেনে চলতেই হয়। অভিজ্ঞ দম্পতি এই কথাও বলেন যে, সম্পর্ক টিকিয়ে রাখতে অনেক সময় ছোট ছোট মিথ্যাও বলতে হয়। অবশ্যই সে রকম মিথ্যা কথা বলা ঠিক নয় যা অন্য কারও ক্ষতি করে। তাই বলে কোনও সম্পর্ক বড় মিথ্যা বা অবিশ্বাসে ভর করে গড়ে উঠতে পারে না। সম্পর্ক ঠিক রাখতে আমাদের কোনো কোনো সময়ে কয়েকটি বিষয় সঙ্গীর কাছ থেকে গোপন রাখতে হয়, আর না হয় সেই কথা নিয়ে নানান ঝামেলা হয়ে থাকে।
স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক থাকে কয়েকটি বিষয় ঠিক থাকলেই। আপনি আপনার স্বামীকে সব কথা বলতেই পারেন। এটা আপনার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু কয়েকটি কথা কখনও স্বামীকে বলা উচিত নয়, তাহলেই কিন্তু সম্পর্ক ভাঙবে আর আপনি কিছু করতে পারবেন না। সাধে কী বলা হয় যে, সংসার করার সময় একটু বুদ্ধি করে চলা উচিত! জানুন বিস্তারিত…
রোজগার নিয়ে এই কথা বলবেন না
সবার মাসিক আয় তো একইরকম হয় না। এ কথা ঠিক যে, একটি ভালো জীবন ধারণের জন্য আমাদের কিছু নিয়ম মেনে চলতেই হয়। যদিও অর্থের অনেক প্রয়োজন। কিন্তু আপনি আপনার সঙ্গীর উপার্জনের কথা জেনেই তাকে বিয়ে করেছিলেন। অনেকেই ছোট থেকে দারিদ্র্যে বড় হয়। তিনি যদি কখনও আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে যান, তার পাশে থাকুন। কখনও তাকে তা নিয়ে খারাপ কথা শোনাবেন না। তাহলেই আপনার প্রতি তার একটা খারাপ ধারণা হতে পারে। সম্পর্ক ভাঙতেও পারে।
এই কথা বললে ভাঙবেই সম্পর্ক
ঝগড়ার সময় আমরা একে অপরকে আঘাত করার জন্য অনেক ছোট বড় কথা বলে থাকি। তখন ঝগড়ায় নিজেদের একটা জেতার তাগিদ থাকে। কিন্তু কোনও মুহূর্তেই আপনার প্রাক্তনের সঙ্গে স্বামীর তুলনা করবেন না বা স্বামীর প্রাক্তনকে টেনে ঝগড়ার সময় কথা বলবেন না। এতে আপনার স্বামীর মনে খারাপ ধারণা তৈরি হবে। সম্পর্ক আরও খারাপ হয়ে যেতে পারে। এমনকী এ কারণেই আপনার সুখের দাম্পত্যে প্রেমে ভাটা পড়তে পারে।
অন্যেরা কী বলছে
প্রত্যেক পরিবারে বা বন্ধু বান্ধবদের অন্যর সম্পর্ক বা দাম্পত্য নিয়ে আগ্রহ থাকে। তাদের সম্পর্ক বা দাম্পত্যকে নিয়ে আলোচনা করা হয়। আপনার বন্ধুদেরও আপনার সম্পর্ক নিয়ে কিছু ধারণা বা মতামত নিশ্চয়ই আছে। সে কথা আপনি জানুন, কিন্তু আপনার স্বামী যেন সেইসব কথা কখনও জানতে না পারে। আপনার পরিবার ও বন্ধুরা আপনাদের নিয়ে কী ভাবে, তা কখনও আপনার স্বামীকে জানাবেন না। তিনি সেসব শুনলে তার মন খারাপ হতে পারে। এর কোনও সুদূরপ্রসারী ফল আপনাদের সম্পর্কে পড়তে পারে।
পরিবারের বিষয়ে এই কথাগুলো বলবেন না
কোনোদিন আপনার স্বামীকে তার পরিবারের বিষয়ে বিরূপ কথা বলবেন না। এতে আপনার প্রতি তার খারাপ ধারণা হতে পারে। তার পরিবারের এই সদস্য বা ওই সদস্যকে আপনার পছন্দ নয়, এ রকম কথা আপনি বলবেন না। তবে আপনার সঙ্গে যদি পরিবারের কোনও সদস্য খারাপ ব্যবহার করেন, তাদের ব্যাপারে খারাপ লাগলে, তাহলে সেই কথা অবশ্যই স্বামীকে জানান। অন্যায়ও মেনে নেবেন না। কোন কথা বলা উচিত কিংবা বলা উচিত নয়, সেই সিদ্ধান্ত নেবেন আপনি।
ক্যাটরিনার ফিটনেসের কথা জানালেন অভিনেত্রীর পুষ্টিবিদ
সুখবর দিলেন যীশু
ছোট ছেলেকে বাঁচাতে মধ্যে দাঁড়িয়েছিল সাইফ: কারিনা