গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৬:৪৪ পিএম

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে গহীন পাহাড়ে এক বন্যহাতির রহস্যজনক মৃত্যু হয়েছে। হাতিটির বয়স আনুমানিক ৮-১০ বছর। আজ শনিবার সকালে টেকনাফ হ্নীলা বিটের পাহাড়ি ছড়া থেকে মৃত অবস্থায় হাতিটি উদ্ধার করা হয়। 

টেকনাফ সহকারী বন সংরক্ষণ মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানী ভিলেইজার সোনা মিয়া বলেন, ‘গহীন পাহাড়ে একটি বন্যহাতির মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় একটি হাতি পড়ে থাকতে দেখি।’

বন সংরক্ষণ মো. মনিরুল ইসলাম বলেন, ‘আজ সকালে টেকনাফের হ্নীলা বিটের পাহাড়ি ছড়া থেকে ৮-১০ বছরের একটা বন্যহাতি মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সুরতহাল করে পাহাড়ে মাটি চাপা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাতিটি পাহাড় থেকে পড়ে গিয়ে মারা যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

এর আগে টেকনাফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৮টি হাতি মারা যায়। টেকনাফের ওই অঞ্চলে বেশ কয়েকটি হাতির পাল রয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত