বাংলাদেশ ছাত্র ফেডারেশন ডাকসুর গঠনতন্ত্রের সভাপতি পদে ছাত্র নেতৃত্বসহ ডাকসুর গণতান্ত্রিক রূপান্তরে ১৮টি ধারায় সংশোধনীর প্রস্তাব উপস্থাপন করেছে। এই সংশোধনী বাস্তবায়নের মধ্য দিয়ে ডাকসুকে একটি অধিক গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে আমরা গড়ে তোলার প্রত্যাশা তাদের।
ডাকসুর গঠনতন্ত্রের সংশোধন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের প্রস্তাবনা নিয়ে আজ রবিবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এমন তথ্য উপস্থাপন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশনের আহ্বায়ক আরমানুল হকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সম্পাদক সাকিবুর রনি।
আরমানুল হক তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন তার প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে কাজ করে গেছে। ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা এবং অধিকার রক্ষায় নির্বাচিত ছাত্র সংসদের কোনও বিকল্প নেই বলে বাংলাদেশ ছাত্র ফেডারেশন মনে করে।
তিনি বলেন, ডাকসুকে একটি স্বাধীন,কার্যকর ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে তার কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দিতে হলে ডাকসুর গঠনতন্ত্রে বেশ কিছু পরিবর্তন আনা জরুরি।
সংগঠনটির উল্লেখযোগ্য কিছু প্রস্তাবনা হচ্ছে- যারাই বৈধ শিক্ষার্থী হতে পারবে তারাই ভোটার ও প্রার্থী হতে পারবে, লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে ‘স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ধারণ ও লালন করা এর পরিবর্তে' মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র অনুযায়ী ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার' এবং ২৪-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মূল্যবোধকে ধারণ ও লালন করা, ডাকসুর সভাপতি হবেন শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ছাত্রনেতা, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের পরিবর্তে রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক, নির্বাচনের তারিখ সভাপতি নয় বরং প্রতিবছর এককি নির্দিষ্ট দিনে বা সপ্তাহে ডাকসু নির্বাচন নির্ধারিত থাকবে যা বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে সংযুক্ত থাকতে হবে এবং বিশ্ববিদ্যালয়কে তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করতে হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আহ্বায়ক আরমানুল হক, সদস্য সীমা আক্তার, সদস্য হাসিবুর রহমান, সদস্য সিদরাতুল মুনতাহা ওহী।
চিকিৎসককে হত্যা মামলার আসামি করায় ডা. রফিকের উদ্বেগ
১৮ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৫ হাজার কোটি টাকা