মাধবনের সঙ্গে কাজ করতে ভয় পেয়েছিলাম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১২:৩০ এএম

নব্বই দশকে বলিউডের হার্টথ্রব অভিনেতা আর মাধবনের সঙ্গে প্রথমবারের মতো পর্দায় জুটি বেঁধেছেন অভিনেত্রী কীর্তি কুলহারি। পরিচালক অশ্বিনী ধীরের আসন্ন সিনেমা ‘হিসাব বরাবর’-এ দেখা যাবে এই জুটিকে। আগামী শুক্রবার (২৪ জানুয়ারি) সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তির অপেক্ষায় রয়েছে।

কমেডি থ্রিলারধর্মী এই সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে তাই কীর্তিও মুখ খুলেছেন। সিনেমায় কীর্তি কুলহারি পি শুভাষ নামের এক পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন।

সম্প্রতি মিড ডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সিনেমাটিকে হাস্যরস ও গাম্ভীর্যের এক অনন্য মিশ্রণ বলে উল্লেখ করেছেন। এ সিনেমায় কাজ করতে কোন বিষয়টি তাকে আকৃষ্ট করেছিল, সেটিও জানান তিনি।

‘পিঙ্ক’খ্যাত অভিনেত্রী কীর্তি বলেন, ‘আমি ব্যাংক কেলেঙ্কারির ধারণাটিকে পছন্দ করি, যাকে কেন্দ্র করে একটি কমেডি তৈরি হয়।’ তিনি ছবিতে আর মাধবনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও শেয়ার করেন।

কীর্তির মতে, ‘তিনি নির্লিপ্ত, চারপাশে যেকোনো কিছু ঘটলেও প্রভাবিত হবেন না,’ বলেন কীর্তি। মাধবনের সঙ্গে কাজ করার সময় ‘কিছুটা ভয়ও পেয়েছিলেন’ বলে জানান কুলহারি। তিনি আরও বলেন, ‘আমার মনে হতো সিনেমাটির জন্য ভালোভাবে প্রস্তুত ছিলাম এবং আমার সংলাপগুলো শিখেছি।’ ‘তবে ম্যাডি (মাধবন) এমন একজন যিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় সব সংলাপ আবৃত্তি করেন’, আর এতেই তিনি কিছুটা ভয় পেয়েছিলেন।

মাধবনের সঙ্গে কাজ করে আনন্দ পেয়েছেন উল্লেখ করে কীর্তি বলেন, ‘সে শুধু তার সংলাপের সব লাইন মনে রাখে না, চরিত্রে ঢুকে যেত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত