তত্ত্বাবধায়ক সরকার

ত্রয়োদশ সংশোধনী রিভিউ শুনানি পিছিয়ে ৯ ফেব্রুয়ারি

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৭:৩৫ এএম

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের ওপর শুনানির জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল রবিবার বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ এদিন ধার্য করেন। গতকাল সংশ্লিষ্ট বিষয়ে শুনানির জন্য মামলাটি আপিল বিভাগের কার্যতালিকায় ছিল। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে দুই জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও রুহুল কুদ্দুস কাজল শুনানির জন্য দুই সপ্তাহ সময় চেয়ে আরজি জানালে আদালত তা মঞ্জুর করেন।

গত বছরের ২৫ আগস্ট সুশাসনের জন্য নাগরিকের (সুজন) পক্ষে বদিউল আলম মজুমদারসহ পাঁচজন ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন। এরপর পৃথক সময়ে একই বিষয়ে বিএনপির মহাসচিব এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের পক্ষে পৃথক রিভিউ আবেদন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত