যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গতকাল রবিবার সকালে ৫৫২টি খাদ্য ও জরুরি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজেন্সিকে নিশ্চিত করেছেন এ তথ্য।
আনাদোলু এজেন্সিকে ওই কর্মকর্তা বলেন, ‘গতকাল সারা দিনে রাফা ও অন্যান্য সীমান্ত ক্রসিং দিয়ে মোট ৫৫২টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। ট্রাকগুলোতে গাজার বাসিন্দাদের জন্য জ্বালানি, ময়দা, চিকিৎসা সামগ্রী, শাকসবজি, মাংস ও অন্যান্য জরুরি ত্রাণ পাঠিয়েছে। এই ট্রাকগুলোর মধ্যে ২৪২টিকে উত্তর গাজায় পাঠানো হয়েছে।’
প্রসঙ্গত, ইসরায়েলি বাহিনীর ১৫ মাসের অভিযানে গাজার উত্তরাঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি।
আগের দিন গত শনিবার গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের সংস্থা আনরোয়া জানিয়েছিল, গাজার রাফা ও কারাম আবু সালেম ক্রসিংয়ের কাছে প্রবেশের জন্য অপেক্ষায় রয়েছে ৪ হাজার ত্রাণবাহী ট্রাক।
সামনের দিনগুলোতে গাজায় আরও ট্রাক প্রবেশ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা।
রাষ্ট্রপতির ক্ষমতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
এই কমিশন রঙবিহীন-চেহারাহীন, জনগণের প্রত্যাশা পূরণে প্রতিজ্ঞাবদ্ধ