হাসপাতালে বাবাকে দেখতে তৈমুর-জাহাঙ্গীর

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০১:৫৬ পিএম

বান্দ্রায় নিজ বাড়িতে গভীরে রাতে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা হয়। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন সাইফ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, গতকাল দুই ছেলেকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন কারিনা কাপুর। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দুই ছেলেকে বাবার সঙ্গে দেখা করান অভিনেত্রী। এমনিতেই ক্যামেরার সামনে হাসিখুশি থাকে ছোট ছেলে জাহাঙ্গীর। তৈমুর একটু বড়, সে শান্ত স্বভাবের। 

ক্যামেরার সামনে বরাবর উৎফুল্ল থাকলেও এ দিন হাসপাতাল থেকে বের হওয়ার সময় মন খারাপ ছিল দুই ভাইয়ের। পরে কারিনার বোন কারিশমা এসে তৈমুর-জাহাঙ্গীরকে নিজের বাড়িতে নিয়ে যান।

প্রসঙ্গত, গেল ১৫ জানুয়ারি গভীর রাতে সাইফ আলীর ওপর হামলা করা হয়। ছুরি দিয়ে ৬ বার কোপানো হয় অভিনেতাকে। হাসপাতালে তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন শঙ্কামুক্ত তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত