ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ সোমবার ভোরে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগসূত্রে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন। সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে আজ ভোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
মুক্তির সময় ইসরায়েলি জিম্মিদের উপহারের ব্যাগ দিল হামাস
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক