বাথরুমের জানালা দিয়ে সাইফের ঘরে ঢুকে সেই হামলাকারী

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৭:০৫ পিএম

সাইফ আলি খানের বান্দ্রার বাড়িতে ঢুকে অভিনেতাকে ৬ বার ছুরিকাঘাত করে পালিয়ে যান দুষ্কৃতিকারী। অসংখ্য সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীকে চিহ্নিত করা গেলেও, তাকে ধরা যাচ্ছিল না। 

এদিকে তদন্তে জানা গেছে, সেই হামলাকারী অভিনেতার আবাসনের পিছনের সিঁড়ি দিয়ে ৭-৮ তলা পর্যন্ত গিয়েছিল। তার পর এসি ডাক্টের মাধ্যমে সিসিটিভির নজর এড়িয়ে সাইফ আলি খানের ঘরের ফ্লোরে পৌঁছে যায়। শৌচাগারের জানালা দিয়ে ঘরে প্রবেশ করেন।

ঘটনার পর বারবার জায়গা পরিবর্তন করায় অভিযুক্তের নাগাল পাচ্ছিল না পুলিশ। ঘটনার ৭২ ঘণ্টা ধরে অন্তত ৩০০ পুলিশকর্মী সাইফের হামলকারীর খোঁজে ব্যস্ত ছিলেন। অন্তত ৬০০টি সিসিটিভিতে নজর রাখা হয়েছিল।

শেষ পর্যন্ত হামলাকারীকে ধরতে পুলিশের সহায়ক হলো ডিজিটাল প্রযুক্তি। একটি পরোটা আর একটি পানির বোতল কিনে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে বিল দিয়েছিল অভিযুক্ত। তদন্তের সূত্র ধরে সেই পথেই একটি মোবাইল নম্বর হাতে আসে পুলিশের। তার পরেই ঘেরাও করা হয় মোহম্মাদ শরিফুল ইসলাম শেহজাদকে। সাইফের বাড়ি ঢুকে চুরির চেষ্টা এবং সাইফের উপর হামলার ঘটনায় পুলিশ ঠানে থেকে এই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। টানা ৭০ ঘণ্টার অপারেশনের শেষে পুলিশের জালে এসেছে অভিযুক্ত। 

তদন্তে জানা গেছে এর আগে রেস্তোরাঁয় কাজ করত শরিফুল। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত কাজ করেছিল। তার পরেও ওরলিতে একটি জায়গায় কাজ করেছিল। সেখানে ক্রেতার হীরার আংটি চুরির অভিযোগে তার চাকরি চলে যায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত