সরকারি কর্মীদের বাসায় থেকে দাপ্তরিক কাজ করার (ওয়ার্ক ফ্রম হোম) সুবিধা বাতিল করে একটি নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। এরপর তিনি বেশ কিছু নির্বাহী আদেশে সই করেন। এর মধ্যে ‘ওয়ার্ক ফ্রম হোম’ সুবিধা বাতিলের আদেশও রয়েছে।
এই নির্বাহী আদেশের ফলে এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারি কর্মীদের সপ্তাহে পাঁচদিন পূর্ণ সময় দপ্তরে উপস্থিতি নিশ্চিত করতে হবে।
হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, সরকারের নির্বাহী শাখার সব বিভাগ ও সংস্থার প্রধানেরা যত তাড়াতাড়ি সম্ভব ঘরে বসে কাজের ব্যবস্থা বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং সব কর্মীর নিজ নিজ কর্মস্থলে পূর্ণ সময়ের জন্য সশরীর কাজে ফেরার ব্যবস্থা করবেন।
আমেরিকার স্বর্ণযুগ শুরু