কখনও পাশের বাড়ির মেয়ে ‘শ্রীবাল্লী’, তো কখনও ‘দাবাং’ পুলিশ অফিসারের ভূমিকায় নজর কেড়েছেন রাশমিকা মান্দানা। এবার এলেন ছত্রপতি শিবাজির স্ত্রীর রূপে। ফার্স্ট লুকেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করলেন দক্ষিণী অভিনেত্রী।
আজ মুক্তি পেয়েছে ‘ছাভা’ ছবিতে রাশমিকার ফার্স্ট লুক। সেখানে মারাঠি রানি রূপে অবতীর্ণ হয়েছেন অভিনেত্রী।
ছবিতে শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। তারই স্ত্রী রানি যশুবাইয়ের ভূমিকায় রাশমিকা। বুধবার মুক্তি পাবে ছবির ট্রেইলার। কিন্তু তার আগেই রাশমিকার রূপে চড়ল উত্তেজনার পারদ।
পোস্টারে দেখা যাচ্ছে, মারাঠি ট্র্যাডিশনাল শাড়িতে রাশমিকা। মাথায় ঘোমটা। কপালে বড় লাল টিপ। নাকে নথ। একটি ছবিতে হাসিমুখ এবং অপরটিতে গম্ভীর আগুন দৃষ্টিতে তাকিয়ে যশুবাই।
ম্যাডক ফিল্মসের ইনস্টাগ্রাম পেজ থেকে ছবির পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, “প্রত্যেক মহান রাজার নেপথ্যে থাকেন একজন শক্তিশালী রানি। রাশমিকাকে দেখা যাবে সেই যশুবাই রূপে। যিনি স্বরাজ্যের গর্ব।”
শিবাজি সাওয়ান্তের ‘ছাভা’ বইয়ের কাহিনি অবলম্বনে তৈরি হওয়া ছবিটি মুক্তি পাবে আগামী ১৪ ফেব্রুয়ারি। লক্ষ্মণ উটেকরের পরিচালনাতেই পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন ভিকি ও রাশমিকা।
বাবা হারালেন কন্ঠশিল্পী মনির খান