সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নিজের ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ২৯টি ব্যাংক হিসাবে ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার ৫৮২ টাকা জমা ও ৩১৬ কোটি ৪৮ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা উত্তোলন অর্থাৎ মোট ৬৬৫ কোটি ৬৪ লাখ ৩ হাজার ১৯০ টাকার সন্দেহজনক লেনদেন করেছে।
মানিলন্ডারিং সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে এর রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথি জব্দ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত আনিসুল হকের আয়কর নথি জব্দের আদেশ দেন।
সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা