বগুড়ার শেরপুরে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় শাহবন্দেগী ইউনিয়ন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হাতিগাড়া গ্রামস্থ সাউদিয়া পার্কের গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আব্দুল মজিদ উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের গরেরবাড়ী গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার আসামি মো. আব্দুল মজিদকে আগামীকাল আদালতে পাঠানো হবে।
কাউন্সিলের মাধ্যমে হবে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ 