বলিউডের আলোচিত নাম নোরা ফাতেহি। বাহুবলী থেকে শুরু করে স্ত্রী, বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। অসাধারণ নৃত্যশৈলীর মাধ্যমে সবাইকে মুগ্ধ করেছেন বারবার।
এবার বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ শুরু করলেন তিনি। শুরু করলেন মিউজিক অ্যালবামের যাত্রা। তাহলে কি চিরকালের জন্য অভিনয় জগৎকে বিদায় জানালেন তিনি? কী বললেন নোরা?
সম্প্রতি ভারতীয় একটি সাক্ষাৎকারে নোরা বলেন, ‘আমার ব্যক্তিগত কোনো জীবন নেই। আপনি যদি মনে করেন আমি অন্য কারোর জন্য নিজের জায়গা ছেড়ে দেব তাহলে আপনি ভুল ভাববেন। আমি এখানেও থাকব, ওখানেও থাকব, সর্বত্র থাকব আমি। যেমন সিনেমায় অভিনয় করেছি, ঠিক তেমনি সংগীত জগতেও কাজ করব আমি।’
আমেরিকান গায়ক জেসন ডেরুলোর সঙ্গে স্নেক নামক একটি মিউজিক অ্যালবামে অভিনয় করেছেন তিনি। ডেরুলোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি প্রথম প্রথম ভীষণ লজ্জা পেতাম। আমি নিজেই প্রথমে গানটি রেকর্ড করেছিলাম। প্রথমে ওর সঙ্গে কোনো সাক্ষাৎ হয়নি আমার। তবে যখন একসঙ্গে ভিডিওতে কাজ করেছি, তখন অনেক গল্প হয়েছে।’
নোরা আরও বলেন, ‘উনি আমাকে বেবি শব্দটির হিন্দি মানে জিজ্ঞাসা করার জন্য একদিন ফোন করেছিলেন। ভালো করে লক্ষ্য করে দেখবেন, উনি গানে জান্নু শব্দটি ব্যবহার করেছেন, সেটাই আমি বলেছিলাম। সবকিছু ভীষণ ভালো ছিল, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ভীষণ নার্ভাস ছিলাম এবং টেনশন করছিলাম।’
প্রসঙ্গত, সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের। দুর্ঘটনা ঘটে যাওয়ার পর নোরা ফাতেহিকে বাড়ি ছাড়তে হয়েছে। হলিউডের প্রথম সারির বেশ কয়েকজন তারকার বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং কয়েক লাখ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে।
